প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:57 PM
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক—রিজিয়ন কমান্ডার
মাহফুজ নান্টু
আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে সীমান্ত দিয়ে যেন নতুন করে কোনো অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৬ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আরও বলেন, অস্ত্র ও মাদকের প্রবেশ রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরবাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা ও শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এ...
সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্...
নিজস্ব প্রতিবেদক মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ধর্ম-বর্ণ...
লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...
নিজেস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেল...
কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ...
কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধন...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর...
স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার আয়োজনের মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণেতিন...