প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 12:13 AM
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড, চারজনকে জরিমানা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এলপিজি গ্যাসের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর । চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী এক বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইব্রাহীম (৫০), সাখাওয়াত হোসেন লিমন (৪০), মো. সেলিম (৩৪) ও মো. সুমন সরকার (২৮)। একই অপরাধে লিংকন সূত্রধর (১৯) কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, মো. ফয়েজ, সাইদুল ইসলাম ও মোহাম্মদ আজাদকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, জনস্বার্থ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...