...
শিরোনাম
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক ⁜ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা ⁜ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Jan 2026, 8:47 PM

...
জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতার কথা বললেন মেসি News Image

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এমন সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি ছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জনপ্রিয় প্ল্যাটফর্ম লুজু’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। খেলা দেখতাম আর মনে হতো, আমি মরে যেতে চাই।” কোপা আমেরিকার সেই ফাইনালের পর ২০১৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। সেই সময়ের কথা স্মরণ করে মেসি বলেন, “প্রত্যেকেরই নিজের অভিজ্ঞতা নিজেকেই বয়ে নিতে হয়। তবে নিজের অনুভূতিকে কখনোই ত্যাগ করা উচিত নয়।” আরও যোগ করেন, “ভাগ্য ভালো, আমি ফিরতে পেরেছি। মানুষ কী বলছে, সেটা তখন আমার কাছে গুরুত্ব পায়নি।” ইন্টার মায়ামির ফরোয়ার্ড হিসেবে বর্তমানে খেলা মেসি নিজের সেই অভিজ্ঞতা থেকে একটি বার্তাও দিয়েছেন। তাঁর ভাষায়, “সবচেয়ে বড় শিক্ষা হলো-কখনো হাল না ছাড়া। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আর শেষ পর্যন্ত সফল না হলেও যেন বলা যায়, স্বপ্ন পূরণের জন্য সবটুকু চেষ্টা করেছি।” চিলির কাছে হারের পর ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালের মিক্সড জোনে মেসি বলেছিলেন, “জাতীয় দলের সঙ্গে আমার সব শেষ। অবিশ্বাস্য হলেও সত্যি, এটা আমার জন্য নয়।” তিনি আরও বলেছিলেন, “চারটি ফাইনাল খেলেছি-তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। কিন্তু কিছুই হলো না। আমি চেষ্টা করেছি, কিন্তু মনে হয় এটাই শেষ।” তবে সেই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হয়নি। ২৭ জুন থেকে ১২ আগস্ট-এই সময়ের মধ্যেই তৎকালীন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনার পর জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে একমাত্র গোলটি করে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে জয় এনে দেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, “সেদিন যা বলেছিলাম, সেটা কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়। আমি সত্যিই তখন সেটা অনুভব করছিলাম। আঘাতটা ছিল খুবই গভীর। তবে পরে আমি বিষয়টা নিয়ে ভাবার সুযোগ পেয়েছি।”




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য  ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...

আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...

টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...

টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ

মোঃ আবদুল আলীম খান​কুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে  ড্রেন নির্মাণ, সিস...

কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক
➤ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা
➤ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir