প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:07 AM
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি দাউদকান্দি মডেল থানা জুনায়েত চৌধুরী
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অফিসার ওসি'র সম্মাননা পেলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রবিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজিত এই সভায় পুলিশ সুপার মহোদয় সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি পুলিশ বাহিনীর নৈতিক শক্তি, প্রশাসনিক শৃঙ্খলা, নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। থানা সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার এ সম্মাননা পদক অর্জন করেন। এবিষয়ে ওসি জুনায়েত চৌধুরী বলেন, এই সম্মাননা আমাদের দাউদকান্দি মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সাথে পালন করতে। আমি আমার সহকর্মীদের এবং কুমিল্লা জেলা পুলিশের প্রতি গর্বিত এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...