...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Feb 2026, 12:14 AM

...
ভোট উৎসবের অপেক্ষা News Image

অশোক বড়ুয়া 

রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ১২ ফেব্রুয়ারি। এদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচন নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণরায়ের জন্য ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন অপেক্ষা ভোট উৎসবের। 

বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই সঙ্গে গণভোট ও পোস্টাল ব্যালট ভোটের আয়োজন করা হয়েছে। প্রবাসী ভোটার এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের জন্য গণভোটে অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত সাধারণ নির্বাচনের তুলনায় এবার গণভোট ও পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ সংক্রান্ত বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলার ১৭টি উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ১১টি পৌরসভা নিয়ে মোট ১১টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের ৯ হাজার ৪৬৬টি ভোটকক্ষে ভোট গ্রহণের জন্য ২৯ হাজার ৮৮৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১ হাজার ৪৯১ জন প্রিজাইডিং অফিসার, ৯ হাজার ৪৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৮ হাজার ৯৩২ জন পোলিং অফিসার।

জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন, নারী ভোটার ২৪ লাখ ১৮ হাজার ৭৮৩ জন এবং হিজড়া ভোটার ৩০ জন।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনভিত্তিক প্রার্থীদের তালিকা— কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা): এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), ওমর ফারুক (স্বতন্ত্র), বশির আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বড়ুয়া মনোজিত ধীমন (জাসদ), মো. আবুল কালাম (বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মো. মনিরুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শফিউল বাসার (এবি পার্টি), সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান (জাতীয় পার্টি) এবং আবু জায়েদ আল মাহমুদ (স্বতন্ত্র)।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস):

এ আসনে ৬ জন প্রার্থী। তারা হলেন—মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল মতিন (স্বতন্ত্র), মো. আমির হোসেন (জাতীয় পার্টি), আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. সেলিম ভূঁইয়া (বিএনপি)।

কুমিল্লা-৩ (মুরাদনগর):

এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আহমদ আব্দুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি), চৌধুরী রকিবুল হক (আমজনতার দল), মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ), মো. ইউসুফ সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. এমদাদুল হক (বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মো. খোরশেদ আলম (বাংলাদেশ কংগ্রেস), মো. শরিফ উদ্দিন সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) এবং রিয়াজ মোহাম্মদ শরীফ (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন)।

কুমিল্লা-৪ (দেবিদ্বার):

এ আসনে ৫ জন প্রার্থী। তারা হলেন—ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মো. মজিবুর রহমান (খেলাফত মজলিস), মোহাম্মদ আবুল হাসনাত (এনসিপি), মোহাম্মদ আব্দুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ)।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া):

এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আব্দুল্লাহ আল কাফি (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), আবুল কালাম ইদ্রিস (বাংলাদেশ মুসলিম লীগ), তানজিল আহমেদ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোবারক হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আবুল বাশার (ন্যাশনাল পিপলস পার্টি), মো. এমরানুল হক (জাতীয় পার্টি), মো. জসিম উদ্দিন (বিএনপি), মো. রাশেদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জুবায়ের আহমেদ ভূঁইয়া (এবি পার্টি) এবং শিরিন আক্তার (জেএসডি)।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সিটি কর্পোরেশন):

এ আসনে ৯ জন প্রার্থী। তারা হলেন—ওবায়দুল কাদের মোহন (জেএসডি), কাজী দ্বীন মোহাম্মদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কামরুন্নাহার সাথী (বাসদ), মোবারক হোসেন (গণঅধিকার পরিষদ), মো. হারুনুর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আমির হোসেন ফরায়েজী (মুক্তিজোট), মো. ইয়াসিন (বাংলাদেশ মুসলিম লীগ), মো. মনিরুল হক চৌধুরী (বিএনপি) এবং মো. মাসুম বিল্লাহ মিয়াজী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

কুমিল্লা-৭ (চান্দিনা):

৫ জন প্রার্থী—আতিকুল আলম (স্বতন্ত্র), মাওলানা এহতেশামুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রেদওয়ান আহমেদ (বিএনপি), সজল কুমার কর (মুক্তিজোট) এবং সোলায়মান খান (খেলাফত মজলিস)।

কুমিল্লা-৮ (বরুড়া):

৮ জন প্রার্থী—আব্দুল কাদের (ইসলামী ঐক্যজোট), এইচ এম এম ইরফান (জাতীয় পার্টি), জাকারিয়া তাহের (বিএনপি), মো. গোলাম মোর্শেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোহাম্মদ আলী আশরাফ (বাসদ), মো. গোলাম ছাদেক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মফিজ উদ্দিন আহমেদ (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) এবং মো. শফিকুল আলম হেলাল (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ):

৮ জন প্রার্থী—সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আবু বকর ছিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. আবুল কালাম (বিএনপি), মো. আবুল কাশেম (স্বতন্ত্র), মো. গোলাম মোস্তফা কামাল (জাতীয় পার্টি), মো. মিজানুর রহমান চৌধুরী (মুক্তিজোট), সামিরা আজিম (স্বতন্ত্র) এবং সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই):

৭ জন প্রার্থী—কাজী নূরে আলম ছিদ্দিকী (মুক্তিজোট), মোহাম্মদ ইয়াসিন আরাফাত (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আব্দুল্লাহ আল নোমান (আমজনতার দল), মোহাম্মদ শামছুদ্দোহা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রমিজ বিন আরিফ (গণঅধিকার পরিষদ), হাসান আহমেদ (বাংলাদেশ কংগ্রেস) এবং মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া (বিএনপি)।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):

৭ জন প্রার্থী—আ হ ম আব্দুর রহিম (বাংলাদেশ কংগ্রেস), মো. ইউসুফ (মুক্তিজোট), মোহাম্মদ আলমগীর (গণফ্রন্ট), মো. কামরুল হুদা (বিএনপি), মো. মাইন উদ্দিন (জাতীয় পার্টি), সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. মহিউদ্দিন শহীদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীরা এখন কেন্দ্রভিত্তিক এজেন্ট নিয়োগ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে কুমিল্লা জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ দিনব্যাপী সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ইউনিট মহড়া প্রদর্শন করেছে। শহরের বিভিন্ন সড়ক, হাউজিং স্টেট এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় অনেক ভোটার ইতোমধ্যে শহর ও বন্দর এলাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে ভোট প্রদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir