প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:09 AM
হাসনাত আবদুল্লাহকে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমের চ্যালেঞ্জ
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাফেজ মোঃ জসিম উদ্দিন। সোমবার বিকালে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি হাসনাত আবদুল্লাহকে এই চ্যালেঞ্জ জানান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে আমাকে এবং আমার নেতৃবৃন্দকে নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। আমি বলে দিতে চাই আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের মাঠে তোমাকে খেলা দেখাই দিবো। কে শিক্ষিত আর কে অশিক্ষিত এটার ১২ তারিখ জনগণ দেখাবে। এর জন্য আপনারা সকলে ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন। যাতে কোন প্রকার কারচুপি না করতে পারে।
তিনি আরো বলেন, একটি মহল ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্তীতা বাতিল করেছে এটা ছিলো খুবই দুঃখজনক। আমি যে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছি, এটা তারুণ্যের প্রতীক তারেক রহমানের মার্কা, ট্রাক মার্কা বিএনপি জোটের মার্কা, ট্রাক মার্কা দেবিদ্বারবাসী প্রিয় নেতা মঞ্জুরুল আহসান মুন্সী মার্কা, এটা দেবিদ্বারবাসীর মার্কা। ওই জনসভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এমএ আউয়াল খান, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম সরকার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...