...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি ⁜ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ⁜ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২ ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক ⁜ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'" ⁜ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা* ⁜ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ⁜ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 10:11 AM

...
কায়কোবাদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল খারিজ, নির্বাচনে নেই বাঁধা News Image

মুরাদনগর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী সাবেক ৫ বারের এমপি, কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বৈধতা চ্যালেন্জ করে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আপিল করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল।

গত ১৭ ও ১৮ জানুয়ারি দুদিন শোনানি শেষে অভিযোগ প্রমানিত না হওয়ায় আপিলটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন বৈধতা বহাল রয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্তৃক আপিল করলেও শোনানির দিন প্রায় ২৫ জন আইনজীবী নিয়োগ ও নিজে উপস্থিত থেকে নির্বাচন কমিশনে প্রভাব তৈরি করে সাবেক মন্ত্রী কায়কোবাদের মনোনয়ন বাতিলের সর্বান্তক চেষ্টা করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

তবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে গণমাধ্যমে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১৯০ কোটি টাকার ঋণখেলাপীর অভিযোগ এনে বক্তব্য দিলেও আপিলে তা উল্লেখ করেননি। তার এমন অসত্য বক্তব্যে ফুঁসে ওঠেছিল মুরাদনগরের জনগণ। আসিফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানায় জনতা।

এদিকে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন বৈধতা বহাল রাখতে মুরাদনগরের বিভিন্ন গ্রামে নারী পুরুষরা রোজা পালন ও দোয়ায়ে ইউনুস, কুরআন খতম করে দোয়া করেন। একজন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধতার জন্য এমন দোয়ার আয়োজন ও রোজা পালনের ঘটনা রাজনীতিতে বিরল। দেশজুড়ে প্রশংসায় ভাসছে মুরাদনগরের মানুষ।

গতকাল শোনানি শেষ হলেও আজ নির্বাচন কমিশন কর্তৃক আপিল খারিজ এবং কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বৈধতা বহাল রয়েছে সংবাদে মুরাদনগরজুড়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে এমনকি গ্রামে গন্জে ''কায়কোবাদ দাদা" "কায়কোবাদ দাদা" স্লোগানে আনন্দ মিছিল করে জনতা।

এ বিষয়ে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আমার আল্লাহই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহ যা চান তাই হয়। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমার আল্লাহ আমাকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন।  আওয়ামী লীগ আমাকে ব্রিকফ্লিডে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে,আমাকে গুলি করেছে,মিথ্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিতর্কিত উপদেষ্টা আসিফ ও জামায়াত আমার নেতাকর্মীদের হয়রানি করেছে। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। গণমাধ্যমে অসত্য বক্তব্য দিয়ে মানহানি করেছে।  ওরা আপিল করে আমাকে জনগন থেকে বিচ্ছিন্ন করার জন্য মনোনয়ন বাতিল করতে আপিল করেই ক্ষ্যন্ত হয়নি মব সৃষ্টির পায়তারা করেছে। আল হামদুলিল্লাহ সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে।  ১২ তারিখের নির্বাচনে মুরাদনগরের জনগণ সকল ষড়যন্ত্রের ও অপপ্রচার জবাব ধানের শীষকে জয়ী করার মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে  নৃশংসভাবে  কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...

কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...

কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...

বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭  মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...

লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...

কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...

গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে  জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
➤ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
➤ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
➤ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
➤ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
➤ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
➤ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir