প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 10:13 AM
দুর্দিনের কাণ্ডারি ইয়াছিন ভাইয়ের ত্যাগের সম্মান নিশ্চয়ই দল দেবে- জাকারিয়া তাহের সুমন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কুমিল্লা-৬ সদর আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। সোমবার দুপুরে নগরীর ধর্মসাগরপাড় এলাকায় অবস্থিত নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন এবং দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, “দুর্দিনের কাণ্ডারি হাজী ইয়াছিন ভাই যে ত্যাগ স্বীকার করেছেন, দল নিশ্চয়ই তার যথাযথ সম্মান দেবে। তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা হাততালির মাধ্যমে সমর্থন জানান।
এ সময় বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, “দলের স্বার্থে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন যে আত্মত্যাগ করেছেন, তার সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও দলের সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...