...
শিরোনাম
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের ⁜ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা ⁜ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ⁜ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা ⁜ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক ⁜ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ⁜ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল ⁜ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত ⁜ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে ⁜ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:02 AM

...
র‌্যাব কর্মকর্তা মোতালেবের শোকে স্তব্ধ কুমিল্লার অলিপুর News Image

মাহফুজ নান্টু

চট্টগ্রামের সীতাকুন্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কুমিল্লার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার নিজ জন্মস্থান কুমিল্লার আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। ভোর থেকেই আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বিভিন্ন এলাকার মানুষ মোতালেব হোসেনের বাড়িতে ছুটে আসেন। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্বজনদের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে শোকে।

নিহত মোতালেব হোসেন ছিলেন ১১ ভাইবোনের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই ভাইবোনদের আদর-স্নেহে বড় হলেও সাহসী মানুষ হিসেবেই নিজেকে গড়ে তুলেছিলেন তিনি। এলাকায় তিনি ছিলেন একজন নম্র, ভদ্র, পরোপকারী ও মিশুক মানুষ হিসেবে সুপরিচিত। মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণে তিনি সবার প্রিয় ছিলেন।

নিহতের বড় ভাই মো. মুজিবুর রহমান ভুইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রথমে ফোনে জানানো হয় আমার ভাই একটি বড় অপারেশনে গেছে, সে অসুস্থ। কিছুক্ষণ পর আরেকটি ফোনে জানানো হয়—আমার ভাই আর নেই।” তিনি বলেন, “দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছে। সে আমাদের গর্ব। কিন্তু যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় বোন মঞ্জুয়ারা বেগম। তিনি বলেন, “শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল—‘আব্বু আজ যেয়ো না।’ মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ, যেতেই হবে। মেয়েটি কান্না বুকে জমা রেখেই বাবাকে বিদায় দেয়।” তিনি আরও বলেন, “আজ যারা আমার ভাইকে হত্যা করেছে, আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান মোতালেব হোসেন। যাওয়ার সময় বড় মেয়ে তাকে কর্মস্থলে যেতে বাধা দিয়েছিল বলেও পরিবার জানায়। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

চাকরি থেকে অবসরের পর গ্রামের বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রায় দুই বছর আগে বাড়িতে একটি ভবন নির্মাণকাজ শুরু করেছিলেন, যা এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান মোতালেব হোসেন ছিলেন অত্যন্ত শান্ত, নম্র ও সৎ স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। ১ নম্বর কালিরবাজার ইউনিয়নের ইউপি সদস্য মো. কামরুজ্জামান বলেন, “মোতালেব হোসেন ছিলেন এলাকার গর্ব। তার মতো একজন সৎ ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। চট্টগ্রামে আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তার মরদেহ গ্রামে পৌঁছালে নিজ বাড়ির সামনে মসজিদের পাশেই তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

এদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল  সলিমপুরে  সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভুঁইয়া পাড়া ইদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এতে র‌্যাব কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। 

 এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ রাতে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার  সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভুইয়ার পুত্র।  ৮ ভাই ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার ৫ম শ্রেণিতে পড়ে। তিনি বিজিবিতে যোগাদান করেন ১৯৯৩ সালে। গত দুই বছর আগে তিনি র‌্যাবে পোস্টিং নেন। রাজধানীর পিলখানা এলাকায় তার বাসা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...

কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...

ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...

নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি    হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...

সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...

বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের
➤ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
➤ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি
➤ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
➤ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা
➤ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক
➤ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
➤ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
➤ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত
➤ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir