প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:02 AM
ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭-০১-২০২৫) ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলমান অন্যায়-অবিচার বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়- আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু এটা দুঃখজনক যে, ইসলামী বিধি-বিধানের প্রতি মানুষের এক ধরনের ভীতি রয়েছে। দীনের ব্যাপারে বিভিন্ন উগ্রগোষ্ঠীর বিকৃত চিন্তাধারা ও কর্মকাণ্ড মানুষের মধ্যে এই ইসলামভীতি তৈরি করেছে।
হেযবুত তওহীদের এমাম বলেন, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক জীবনব্যবস্থা, যা সকল ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাসুলুল্লাহ (স) ও তাঁর সাহাবীরা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের অধিকার সংরক্ষিত ছিল। ইসলামের সেই সঠিক রূপটি এখন মানুষের সামনে অনুপস্থিত।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের এই শীর্ষ নেতা বলেন, দীন প্রতিষ্ঠা করতে হলে জনমত গড়ে তোলা অপরিহার্য। এক্ষেত্রে ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদেরকে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ করতে হবে।
এসময় হেযবুত তওহীদের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণায় একটি বিশেষ গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন এমাম সেলিম। তিনি বলেন- ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের বিরুদ্ধে কথা বলায় তারা হেযবুত তওহীদের সদস্যদেরকে আক্রমণ করছে। এ ব্যাপারে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সকল নাগরিকের মতো হেযবুত তওহীদের সদস্যদেরকেও নিরাপত্তা দেয়ার ব্যাপারে রাষ্ট্র দায়বদ্ধ। কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, উপদেষ্টা খাদিজা খাতুন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...