প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:12 AM
নতুন প্রজন্মের জন্য বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কর্মসংস্থান সৃষ্টি করতে চাই-যোবায়ের
কাজী খোরশেদ আলম
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়ায়) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুডি়চংুব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুডি়চং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “তরুণ প্রজন্মরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিল্প, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, শিকারপুর এলাকার আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...