প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:14 AM
চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা হক এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান সহ শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. বশির আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কাজী মো. মহিন উদ্দিন নয়ন, মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবুল হাশেম, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিল, নাসিমা আক্তার, মাহফুজা আক্তার, আফরোজা আক্তার পান্না, মো. জাফর আহমেদ, নজরুল ইসলাম বিএসসি, দীপু কুমার রায়, তাসলিমা আক্তার, অফিস সহকারী মাহমুদুল হাসান রবিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কুলসুমা আক্তার মুন্নী, কানিজ ফাতেমা, আনিকা তারাননুম, সাইফুন্নাহার শিখা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...