প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:15 AM
লালমাইয়ে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমাই উপজেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি যেমন: উন্নত জাতের ধান বীজ ও আলু চাষ, বিষমুক্ত সবজি, সরিষা, মাশরুম চাষ ও উচ্চ মূল্যের ফসল উৎপাদন, নার্সারি স্থাপন, ভার্মিকমপোস্ট, মাটি ও পানির দক্ষ ব্যবহার এবং খামার যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষযে় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোম ও মঙ্গলবার (১৯-২০ জানুয়ারি) দুইদিন ব্যাপী লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩০জন কৃষি উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইসহাক খন্দকার।
এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান জানান, কৃষিকে বানিজ্যের আওতায় নিয়ে আসা এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ফলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষকদের আয় বৃদ্ধি হবে। ভবিষ্যতে আগ্রহী উদ্যোক্তা এবং কৃষকদের নিয়ে বড় পরিসরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে কৃষকরা অল্প জমিতেও টেকসই প্রযুক্তির ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...