প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:16 AM
কুমিল্লা নগরীর যানজট নিরসনে কুসিক প্রশাসকের সরেজমিন পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম মহোদয় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি যান চলাচলের প্রতিবন্ধকতা, অবৈধ পার্কিং, রাস্তার সংকীর্ণতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
প্রশাসক শাহ আলম মহোদয় বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পর্যায়ক্রমে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের এ উদ্যোগে নগরবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।
এদিকে কুমিল্লা মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহআলম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহআলম।
পরিদর্শনকালে তিনি যান চলাচলের প্রতিবন্ধকতা, অবৈধ পার্কিং, রাস্তার সংকীর্ণতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পদুয়ার বাজার বিশ্বরোডের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মোঃ বশির, নগরীর ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক শাহ আলম বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ অটো, সিএনজি, মিশুক নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যায়ক্রমে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের এ উদ্যোগে স্বাগত জানিয়েছেন নগরবাসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...