প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:54 AM
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কুমিল্লায় ইইউ প্রতিনিধি দল
মাহফুজ নান্টু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে কুমিল্লা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল। বুধবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা নির্বাচনের সার্বিক পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভূমিকা এবং জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলে ছিলেন মায়া হুরলিমান ও লার্স প্লাগম্যান। তাদের সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক সহযোগী আবু সালেহ।
মতবিনিময়কালে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের একটি পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে তিন সদস্যের একটি দল চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে। কুমিল্লা সফরকালে প্রতিনিধি দলটি জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা নির্বাচন অফিস এবং কুমিল্লা প্রেসক্লাব পরিদর্শন করে। এছাড়া প্রতিনিধি দলটি নির্বাচন পরবর্তী সময়েও বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...