প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:04 AM
আলেম ওলামাদের চিন্তা চেতনাকে মূল্যায়ন করতে হবে : আড়াইবাড়ী পীর ছাহেব
নিজস্ব প্রতিবেদক
আড়াইবাড়ী দরবার শরীফ, কুমিল্লার পীর ছাহেব আমীরে সাইফুল্লাহ মাওলানা গোলাম পরোয়ার সাঈদী কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীন প্রতিষ্ঠা, জীবন গঠন, হাক্কানি আলেমদের মূল্যায়ন ও ইসলামে শান্তির পক্ষে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে হাক্কানি আলেম ওলামাদের চিন্তা চেতনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। হাক্কানি আলেম ওলামাদের চিন্তা চেতনার সঠিক বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলে এদেশে ইসলাম বিরোধী অপতৎপরতা, ফেতনা-ফেসাদ ও উগ্রবাদিতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
গতকাল রবিবার বাদ ফজর কুমিল্লা নগরীর উত্তরচর্থা সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৫৫তম ইছালে ছাওয়াব মাহফিলে আখেরি মোনাজাতের আগে এসব কথা বলেন তিনি। শনিবার বাদ আসর থেকে শুরু হয়েছে সারারাত ব্যাপী চলে এ মাহফিল।
আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব হাফেজ মাওলানা গোলাম জিলানী সাঈদী (রহ.) ও মাওলানা গোলাম ছাদেক সাঈদী (রহ.) স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
আড়াইবাড়ী পীর ছাহেব আরও বলেন, ওলী আউলিয়া কেরামদের বদৌলতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাবোধ, সম্মান থাকতে হবে। আমরা বিশ্বাস করি, ইসলাম কায়েম হয়েছে উদারতায়। এদেশে সুফি সংস্ক...তি ও মাজারগুলো হলো ইসলামের গৌরব ও মর্যাদার প্রতীক। তাই অলি-আউলিয়ার মাজার, খানকাহ, দরগাহ শরীফে যারা হামলা, ভাঙচুর এবং বিরোধিতা করে তারা কখনোই ইসলামের অনুসারী হতে পারে না।
মোনাজাতে তিনি ইসলাম ও শরীয়তের পথে চলার, ন্যায় প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে বয়ান করেন, অধ্যক্ষ মাহফুর রহমান আশরাফী, মাওলানা গোলাম মাওলা ফারুকী, মাওলানা হাবিবুর রহমান ফরিদী, মাওলানা এনামুহল হক আজাদী, মাওলানা হযরত আলী আনসারী, হযরত মাওলানা আনিস মাহমুদ, নজরুল ইসলাম গুলজারী, মাওলানা কাউসার আহমেদ নুর সহ দরবারের খোলাফা কেরামগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...