প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:08 AM
মুরাদনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মক মোহাম্মদ বেদারুল ইসলামের তত্ত্বাবধানে রবিবার সকাল ৯টা থেকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালা ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা প্রদান, অনিয়ম ও সহিংসতা প্রতিরোধ, ফলাফল প্রেরণের পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১৭৫ জন প্রিজাইডিং, ৯৪০ জন সহকারী প্রিজাইডিং ও ১৮৮০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। ২২ জন ট্রেইনার প্রশিক্ষনার্থীদেরকে প্রশিক্ষণ দেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...