...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 12:16 AM

...
উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ-ফারজানা আফরোজ News Image

আয়েশা আক্তার

‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস অনুষ্ঠিত হয়েছে৷ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টম, রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ বলেছেন, পণ্য ব্যবস্থাপনায় ভারতের সাথে আমদানী-রপ্তানীর ক্ষেত্রে আমাদের কিছুটা ভারসাম্যও বজায় রাখতে হয়, তাই অনেকসময় পণ্য ব্যবস্থাপনায় কিছুটা অসামঞ্জস্য হয়।

তিনি সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ফারজানা আফরোজ আরও বলেন, ‘উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। কিন্তু, আমাদের রাজস্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রথমটি হলো সময় অব্যবস্থাপনা। এই সমস্যা ধীরে ধীরে সেগুলো আমরা কাটিয়ে উঠবো। এ ছাড়া, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থিত স্টেক হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জেনেছি। তবে এনবিআর সবসময় আপনাদের পাশেই আছে।’

এ সময়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুস সোবহান, কর অঞ্চল-নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান।

এ সময়, বক্তারা বলেন, ‘১৮৬টি দেশে এই দিবসটি পালিত করা হয়ে থাকে। কাস্টমের গৌরবময় ভূমিকা অব্যহত থাকবে সবসময় এ দেশের কল্যাণে। দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে কাস্টমস বিভাগ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

এর আগে স্বাগত বক্তব্য দেন, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম। পরে, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস। এ সময় তিনি প্রবন্ধ থেকে কাস্টমের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা তুলে ধরেন। আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্ল্যানিং) মোঃ কবির খান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মো. জামাল আহমেদ, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি হাসিবুল ইসলাম। আলোচনা সভায় কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি/রপ্তানিকারকগণ, সেএন্ডএফ এজেন্ট প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir