প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:10 AM
সদর দক্ষিণে খাস জমির স্থাপনা উচ্ছেদ অবৈধ দখলদারের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের তালপট্টি বাজারে সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে শামসুল হক নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জেল-জরিমানা করা হয়। এসময় অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে প্রায় পাঁচ শতক গুরুত্বপূর্ণ জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের তালপট্টি বাজারে অভিযান পরিচালনা করে সরকারি খাস খতিয়ানের (১নং খতিয়ান) জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী গোয়ালগাঁও গ্রামের বসত আলী মজুমদারের ছেলে মো: শামসুল হককে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে প্রায় ৫ শতক গুরুত্বপূর্ণ জায়গা উদ্ধার করা হয়েছে। খাসজমি দখল ও অবৈধভাবে মাটিকাটা প্রতিরোধে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...