প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:12 AM
নির্বাচনে কালো টাকার বিনিময়ে আমরা বিবেককে বিক্রি করে দেই-পীর সাহেব চরমোনাই
নাঙ্গলকোট প্রতিনিধি
৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিলো, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টোটা। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না চায়, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা, আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেক কে বিক্রি করে দেয়, যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। তরুণ ভোটারদের বলবো তোমাদের প্রথম ভোট হউক ইসলামের পক্ষে। আলেম ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন তাহলে এই দেশে আবার আগাছা জন্মাবে, এই আগাছা যেন জন্মাতে না পারে আপনাদেরকে মুখ খুলে কথা বলতে হবে। রবিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনী জনসভায় ইসলামি আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এ সব কথা বলেন।
কুমিল্লাু-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সভাপতি ডাঃ আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...