প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:00 AM
ব্রাহ্মণপাড়ায় প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি এবং বুড়িচং উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক কাইউম।উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোঃ বাকি, সভায় প্রবাসী ফোরাম ব্রাহ্মণপাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসী মোঃ আলা উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন প্রবাসী শরীফ মির্জা, প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলী, শরীফ মৃধা, প্রবাসী রাছেল, সাহজাহান, রুবেল, জানে আলম, দিদারুল আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। কিন্তু বিগত সরকারের আমলে প্রবাসীরা নানাভাবে হয়রানি ও অবহেলার শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বে বিএনপি সরকার গঠনের
বিকল্প নেই। আগামীর জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এসময় বক্তরা আরও বলেন, আগামীর জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...