প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:02 AM
ভাষা মাসের সপ্তম দিনে কুমিল্লায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
মহান ভাষা মাসের সপ্তম দিনে আজ কুমিল্লায় নগর উদ্যানের জামতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন তিন নদী পরিষদ এর উদ্যোগে একুশে অনুষ্ঠানের ৪৩ বছরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহানারা আক্তার শামীমা। তিন নদী পরিষদের সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এবং মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট রাহুল তারন। আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...