...
শিরোনাম
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক ⁜ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা ⁜ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 Feb 2026, 12:21 AM

...
কুমিল্লা প্রথম বিভাগ ক্রিকেটে স্পোর্টস একাডেমী চ্যাম্পিয়ন News Image

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লা প্রথম বিভাগ ক্রিকেট লীগে কুমিল্লা স্পোর্টস একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনাল খেলায় স্পোর্টস একাডেমী ১৮৯ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিারোপা অর্জন করে।

প্রথমে ব্যাট করে স্পোর্টস একাডেমী ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৭২ রানের বিশাল স্কোর করে। দলের পক্ষে সৌরভ নওয়াজ ৬৪ বলে ৬৮, আনোয়ার হোসেন ৬৪ বলে ৫৩, মিনহাজুল ৩৬বলে ৪৯ রানের মারকুটে ইনিংস খেলেন। এছাড়া ওপেনার মানিক ২৮, ইয়াছিন আরাফাত ৩৪ রান করেন। বাংলাদেশ ইউনাইটেডের পক্ষে ইয়াসিন সরকার ৪১ রানে ২টি, মোঃ রাকিব ৪৬ রানে ২টি এবং সাইদ সরকার সর্বোচ্চ ৪ টি ইউকে উইকেট লাভ করেন ৪০ রানের বিনিময়ে।

২৭৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইউনাইটেড স্পোর্টস একাডেমীর সামনে দাঁড়াতেই পারেনি। মিনহাজুল, আশরাফুল ও সাবিরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ইউনাইটেডের ইনিংস। দলের পক্ষে ইয়াসিন হোসেন সর্বোচ্চ ৩৬ এবং রাকিব ২৫ রান করেন। স্পোর্টস একাডেমীর মিনহাজুল, আশরাফুল ও সাবির প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন।

 ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসিফ আকবর, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি ও ক্রিকেট উপ কমিটির সদস্য দৈনিক রূপসী বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ তরুণাভ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব বখতিয়ার রহমান গাজী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা টাউন হল ও গণপাঠাগারের সদস্য সচিব সাজ্জাদুল কবির, ক্রিকেট কোট এমদাদুলহক এমদু, ক্রীড়া সংগঠক মজিবুর রহমান, এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ফখরুল আলম উল্লাস, শেখ সোহরাব উদ্দিন রাজিদ, আল আমিন ভূঁইয়া, আম্পায়ার আসিফুজ্জামান, শফিকুল ইসলামসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পীয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য  ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...

আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...

টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...

টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ

মোঃ আবদুল আলীম খান​কুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে  ড্রেন নির্মাণ, সিস...

কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক
➤ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা
➤ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir