প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Feb 2026, 9:00 PM
রেনের কাছে হোঁচট খেলো পিএসজি
লিগ ওয়ানের শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বড় ধাক্কা খেল কোচবিহীন স্টেডে রেনের কাছে ৩-১ গোলের অপ্রত্যাশিত হারে। গত শুক্রবার নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাঁচ ম্যাচের জয়হীনতার ধারা ভেঙেছে রেন। মৌসুমের শুরুতেই যে ছন্দে শুরু করেছিল রেনে, মাঝপথে এসে সেই ছন্দ হারিয়ে যাওয়ায় গত সোমবার প্রধান কোচ হাবিব বিয়েকে বরখাস্ত করে রেনে। কোচবিহীন দল হিসেবে শক্তিশালী পিএসজির বিপক্ষে তারা ছিল আন্ডারডগ; কিন্তু মাঠের খেলায় তার কোনো প্রভাব দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। প্রথম দিকেই একটি শট পোস্টে লাগিয়ে সতর্কবার্তা দেয় তারা। ৩৩ মিনিটে সেই চাপের ফল পায় রেনে। পাল্টা আক্রমণে এগিয়ে গিয়ে জর্ডানিয়ান মিডফিল্ডার মুসা আল-তামারি দুই ডিফেন্ডারের ফাঁক গলে বক্সের বাইরে থেকে দারুণ কার্ল শটে গোল করে দলকে এগিয়ে দেন। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে পিএসজি; কিন্তু ফিনিশিংয়ে ছিল অনিশ্চয়তা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান দ্বিগুণ করে রেন। মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার এসতেবান লেপল ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করে স্কোরলাইন ২-০ করেন। এটি ছিল তার মৌসুমের ১১তম গোল। তবে দুই মিনিটের মধ্যেই ব্যবধান কমায় পিএসজি। সাবেক রেনে খেলোয়াড় উসমান ডেম্বেলে গোল করে দলকে ম্যাচে ফেরানোর আশা জাগান। কিন্তু সেই আশা বেশি সময় টেকেনি। ৮১ মিনিটে আরেকটি দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্রিল এমবলো গোল করে রেনের জয় নিশ্চিত করেন। এই হারের পরও লিগ টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। তবে শনিবার প্যারিস এফসির বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা লেন্স শীর্ষস্থান দখল করতে পারে। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ২য় স্থানে লেন্স। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে রেনে পয়েন্ট তালিকায় লিলেকে পেছনে ফেলে উঠে এসেছে পঞ্চম স্থানে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্...
ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়ন...
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার
এফএনএসকুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গ...
ইউনিফর্ম পরে আ. লীগের মনোনয়ন জমা, অতিরিক্ত ডিআইজি বাধ্যত...
এফএনএসপুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট...
আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু
এফএনএসসাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এ...
কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত
এফএনএসগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায়...