...
শিরোনাম
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ ⁜ হোমনায় জাতীয় যুব দিবস পালিত ⁜ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: ⁜ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ⁜ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান ⁜ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা ⁜ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম ⁜ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন ⁜ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:04 AM

...
বাঞ্ছারামপুরে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গণসংবর্ধনা News Image

ফয়সল আহমেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), অর্থ ও পরিকল্পনা  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেছেন। শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে সড়কপথে বাঞ্ছারামপুর  উপজেলার ফরদাবাদ নিজ ইউনিয়নেন চরলহনিয়ায়  পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিএনপি ও গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক শামীম শিবলীর নের্তৃত্বে স্থানীয়  নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদের হল রুমে স্থানীয় প্রশাসনের সকলের সাথে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো তারিকুল ইসলাম, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূইয়া উপস্থিত ছিলেন।

বিকেলে বাঞ্ছারামপুর সরকারি  এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত  এক গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে যোগ দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা'র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেক পিএসসি। এছাড়া উপজেলা বিএনপি নেতা ভিপি নাজমুল হুদা, মম ইলিয়াস, ছালে মুছা,আমিরুল ইসলাম সাজ্জাদ, মেজর (অব) সাইদুর রহমান, হোমনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মোল্লা,হারুন আকাশ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে এলাকায় অনুষ্ঠান ছিলো এটি। প্রধান অতিথি জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুরকে উন্নত শিক্ষা,কৃষি  ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে মডেল উপজেলা করা হবে। যা দেখে দেশের অন্যান্য উপজেলা আমাদের অনুসরণ করবে।

জোনায়েদ সাকি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে । মেঘনা সেতু বাস্তবায়নের কাজ চলছে।

দেশের সার্বিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে  যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে এমন পদক্ষেপ নেয়া হবে।

শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমানোর ওপর জোর দিতে হবে। তিনি বলেন, গ্রামীণ  ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাকি বলেন, শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা, যা কর্মসংস্থান এবং উদ্ভাবন বৃদ্ধিতে সাহায্য করবে । এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দারিদ্র্য হ্রাস করা এবং একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...

আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...

চৌদ্দগ্রামে মাটি  খুঁড়তে গিয়ে    অবিস্ফোরিত মর্টার শেল    উদ্ধার
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...

আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা    কর্মসূচির মধ্য দিয়ে পালন
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...

কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর ইউনিয়নের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
➤ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
➤ হোমনায় জাতীয় যুব দিবস পালিত
➤ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়:
➤ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন
➤ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত
➤ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান
➤ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
➤ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম
➤ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
➤ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir