প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:09 AM
বাঞ্ছারামপুরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাত পুলিশ সদস্য আহত
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
নবীনগর সার্কেল পুলিশ সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও গার্ড অফ অনার দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে রওনা হয়। ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের...
চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪)হ...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমা...
কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃ...
আয়েশা আক্তার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা ...
সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
আয়েশা আক্তার।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনু...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার...