প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:35 AM
কৃষিতে জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন "গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ' শীর্ষক প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কৃষি ও পরিবেশ পরিচালক ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ড-এর পরিচালক (প্রকল্প) জনাব রঞ্জন কুমার গুহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বার্ডের মোট ৮০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালার অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুর রহিম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কৃষিতে জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর সাথে এই প্রকল্পের কার্যক্রমগুলো রয়েছে তা অত্যন্ত সময়োপযোগী।
সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষি শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং এটা আমাদের সমাজ ও সংস্কৃতির উপর অনেকটা প্রভাব ফেলে। এছাড়াও তিনি বাংলাদেশের কৃষির অবদান, নিরাপদ খাদ্য, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কারনে কৃষির উপর প্রভাব নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি প্রকল্পের বিষয়ে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র কৃষকদের সংগঠন তৈরির পাশাপাশি পুঁজি গঠন এবং কৃষকদেরকে টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করা যাবে।
কর্মশালায় সঞ্চালনা করেন জনাব আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক, বার্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...