প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:42 AM
কুবিতে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি গঠন ও দ্রুত নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন। সদস্য সচিব করা হয়েছে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তাঁরা কাজ করবেন। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী চার থেকে পাঁচ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের চেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিগগিরই একটি সভা ডেকে সবার মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। শিক্ষক সমিতি গঠিত হলে ন্যায্য দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরা সহজ হবে এবং কার্যক্রমে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বার-চান্দিনা-মুরাদনগর: হামের হটস্পট, অথচ অন্ধকারে স্বা...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা সবচেয়ে বে...
হোমনায় ৯২টির মধ্যে ৬১টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! পাঠদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ৯২টি স...
কুমিল্লা আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ছয় জেলা বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত...
মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা কর্মশালা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ&য়ঁড়ঃ;অল্প সময়ে, ¯^ল্প খরচে, সঠিক বিচার পেতে...
ব্রাহ্মণপাড়ায় 1২ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ তিন...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা...
কৃষক কার্ড হবে আত্মমর্যাদার প্রতীক: পার্টনার কংগ্রেসে বক্তার...
মাহফুজ নান্টু কুমিল্লা।। দেশের বৃহত্তর জনগোষ্ঠী কৃষক। কৃষকরা সচেতন ও দক্ষ হলে বাংলাদেশকে কেউ পি...