প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Mar 2026, 11:03 PM
এখনো বকেয়া রয়েছে বিপিএলের প্রাইজমানি
সর্বশেষ বিপিএলের পর্দা নেমেছে মাস দেড়েকের বেশি সময় পেরিয়ে গেছে। যদিও বিতর্ক এখনো শেষ হয়নি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে চলতি সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছে। এখনো চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দল প্রাইজমানি বুঝে পায়নি। নিজেদের সব কাগজপত্র জমা দিলেও মেলেনি পুরস্কারের অর্থ। কবে পাবেন সেটাও নিশ্চিত করে বলতে পারেননি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সব ডকুমেন্টস ঠিক করা হয়েছে। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিদের প্রাইজমানি বুঝিয়ে দেওয়া হবে। সময় হিসেব করলে ঈদের আগেই পেয়ে যাবে।’ রানার্স-আপ দলের ক্রিকেটাররা প্রাইজমানির ৪০% পাবেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালস পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। প্রসঙ্গত, সবশেষ ২০২৫ মৌসুমের বিপিএলে বিসিবির অর্জিত অর্থ থেকে লভ্যাংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের আসর থেকে লভ্যাংশ না ও পেতে পারে মালিকরা, পেলেও সেটা কম হতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...