প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:12 AM
কুমিল্লায় ইপিজেড ফাঁড়ির অভিযানে প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহ (পিতা এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। তিনি সদর দক্ষিণ মডেল থানার অধিভুক্ত এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কাকরাইল এলাকার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় আদালত তাকে মোট দুই বছর দুই মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...