প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Mar 2026, 10:44 AM
কুমিল্লার সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা সাইনবোর্ড
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর সংরাইশ ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি সেখানে সতর্কতামূলক সাইনবোর্ডও টাঙানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রভাবশালী মহল পুকুরটিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। রাতের আঁধারে বাঁশের বেড়া দিয়ে ঘিরে পুকুরে মাটি ফেলার অভিযোগ রয়েছে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পুকুরটি এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দিয়ে ‘পুকুর ভরাট নিষিদ্ধ’ উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ জানান, অনুমোদন ছাড়া কোনো জলাশয় ভরাট করা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের প্রতিনিধি (তহসিলদার) ও কোতয়ালী থানার পুলিশ সাইনবোর্ড টাঙানোর কাজে সহযোগিতা করেন বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এদিকে এলাকাবাসী পুকুরটি স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত নজরদারি না বাড়ালে আবারও পুকুর ভরাটের চেষ্টা হতে পারে। স্থানীয় সচেতন মহল বলছে, নগরায়নের চাপে কুমিল্লায় একের পর এক জলাশয় হারিয়ে যাচ্ছে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...