...
শিরোনাম
বুলেট বৈরাগী হত্যা ⁜ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার ⁜ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ⁜ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই। ⁜ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত ⁜ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার ⁜ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ ⁜ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক ⁜ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার ⁜ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের ⁜ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2026, 10:26 AM

...
বুলেট বৈরাগী হত্যা News Image
নিজস্ব প্রতিবেদক 
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। 
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের নুর ইসলামের ছেলে মো. সোহাগ (৩৪), আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে ইসমাইল হোসেন জনি (২৮), একই উপজেলার আমড়াতলী গ্রামের আমির হোসেনের ছেলে এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪), আড়াইওরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রাহাত হোসেন জুয়েল (২৭) এবং ধর্মপুর এলাকার মৃত সজল মিয়ার ছেলে মো. সুজন (৩২)। তারা বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।
পুলিশের ভাষ্য, আসামি জনি, জুয়েল ও সুজনের স্থায়ী ঠিকানা তদন্তে শনাক্ত করা যায়নি। এ কারণে চার্জশিটে তাদের ‘ভাসমান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)  বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান সাংবাদিকদের চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে স্বামীকে হারিয়ে আর্থিক সংকটে পড়া বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরা জানিয়েছেন, সরকারি সহায়তা ও চাকরির আশ্বাস পেলেও এখনো কিছুই পাননি তিনি। আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন পরিবার। 

বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম সুশীল বৈরাগী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে কুমিল্লা নগরের রাজগঞ্জের পানপট্টি এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী, এক শিশুসন্তান ও মা-বাবা রয়েছেন।

‘এখন কীভাবে সংসার চলবে, 
জানি না’ - স্রী উর্মি হীরা 

গতকাল মঙ্গলবার রাতে বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরা বলেন, ‘বুলেটের উপার্জনে আমাদের পরিবারের ভরণপোষণ চলত। ছেলেকে হারিয়ে তার বাবা-মা এখন দিশাহারা। এখন কীভাবে সংসার চলবে, জানি না।’
উর্মি হীরা আরও বলেন, কুমিল্লা নগরে তাদের বাসাটি এখনো রয়েছে। প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া দিতে গিয়ে কষ্ট হচ্ছে। চাকরির আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাস্টমস বিভাগ থেকেও তারা প্রাপ্য সরকারি অর্থ পাননি। তিনি সরকারের কাছে চাকরির ব্যবস্থা ও স্বামীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
যেভাবে হত্যা করা হয় বুলেটকে
বুলেট বৈরাগী চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে গত ২৪ এপ্রিল রাতে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা হন। ওই দিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
পরদিন ২৫ এপ্রিল সকালে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের বাতাবাড়িয়া এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

পুলিশের তদন্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে ছিনতাইকারীরা বুলেট বৈরাগীর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তার মা লিলিমা বৈরাগী বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার ভাষ্য, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যাত্রীবেশে ছিনতাইকারীরা বুলেট বৈরাগীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তাকে অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

মামলার বাদী ও বুলেট বৈরাগীর মা লিলিমা বৈরাগী বলেন, ডিবি পুলিশ তাকে চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছে। তিনি বলেন, ‘আমার সন্তানকে তো আর ফিরে পাব না। বুলেটের শিশুটিও কম বয়সে বাবাকে হারিয়েছে, বউটিও বিধবা হলো। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি দেখতে চাই।’

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, ডিবি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। আদালত চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি...

কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...

‎কুবি প্রতিনিধি‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...

লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...

কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত
কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়...

কুমিল্লা উত্তর প্রতিনিধিগৌরবময় ঐতিহ্যের শহর কুমিল্লার চান্দিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আকিজ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুলেট বৈরাগী হত্যা
➤ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
➤ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
➤ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
➤ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
➤ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত
➤ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার
➤ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ
➤ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক
➤ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার
➤ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir