প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Mar 2026, 11:09 AM
ময়নামতিতে পিকআপ সহ ড্রামে ভর্তি করে ডিজেল পাচার কালে পুলিশ ৫ অসাধু ব্যবসায়ীকে আটক করে
মো.জাকির হোসেন,কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে কিছু অসাধু চক্র অবৈধ ভাবে ( ৬ টি নসিমনে ড্রামে ভর্তি করে) পাচার কালে একটি ( পিকআপ) নসিমন সহ ৫ জনকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরে জিত বরুড়া, এস আই কামরুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সরকারি নিয়মনীতি অনুসরণ না করে নিজেদের মনগড়া ভাবে অসাধু তেল ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়কে কাজে লাগিয়ে ডিজেল, অকটেন সহ বিভিন্ন জ্বালানি তেল মজুদ করে এবং বিভিন্ন স্থানে পাচার করছে উচ্চ মূল্যে। এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে ১২ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বরুয়া ৫ কালি বাজারীও একটি নসিমন ড্রামে ভর্তি ডিজেল সহ আটক করে।
পুলিশ জানায় বিকেল ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে ১০-১৫ টি দূরপাল্লার যানবাহন ভীড় করে তেলের জন্য। কিন্তু তেলের পাম্পের লোকজনদের চালকরা জ্বালানি তেলের জন্য অনুরোধ করলে ও তাদের তেল না দিয়ে রাত ৮ টার পর ৬-৭ নসিমন নিয়ে একটি চোরাই চক্র অসাধু ব্যবসায়ী ড্রামে ডিজেল, অকটেন,সহ বিভিন্ন জ্বালানি ড্রামে ভর্তি করে নিয়ে যাচ্ছে। এসময় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বরুয়া ও এস আই কামরুল হাসান তেল পাচারের খবরটি গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে অভিযান চালিয়ে একটি নসিমনে ৫০০০ ( পাঁচশত লিটার) আর ৫ জন তেল পাচারকারীর চক্রকে পুলিশ আটক করে। আটকৃতরা হল নিহার বড়াল (৩৯) পিতা-মৃত নিখিল বড়াল, গ্রাম জম্বদ্বীপ, উপজেলা বানারীপাড়া, জেলা-বরিশাল, রাকিব হোসেন (২৪) পিতা-মোঃ মোস্তফা, গ্রাম দক্ষিণ মান্দারী, উপজেলা চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, মোঃ নুর উদ্দিন (২৮) পিতা-মৃত বদরুজ্জামান, গ্রাম -দক্ষিণ মহাদেবপুর, উপজেলা -সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, মোঃ ইসমাইল হোসেন (২৬) পিতা-মোঃ ফজলুল হোসেন, গ্রাম-ইয়ারপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী রতন চন্দ্র দাস (৫০) পিতা-মৃত মাখন চন্দ্র দাস, গ্রাম-কালাকচুয়া, উপায় -বুড়িচং, জেলা-কমিল্লা। একটি ব্লু রংয়ের পিকআপে ভর্তি ১ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রাম ও ২ টি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ (পাঁচ শত) লিটার ডিজেল শব্দ করে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে কিছু অসাধু চক্র অবৈধ ভাবে জ্বালানি তেল পাচারের সময় পুলিশ ৫ জন কে আটক করে। ১২ মার্চ বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বুড়িচং থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...