...
শিরোনাম
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜ সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা: জরিপ ⁜ বিশ্ববাজারে আরও বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ ভিন্নরূপে ‘আওয়ারাপান টু’-এর ট্রেলারে ধরা দিলেন ইমরান হাশমি ⁜ ভয়াবহ দুর্ঘটনার যা বললেন মৌসুমী মৌ ⁜ পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান ⁜ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 9:07 AM

...
দাউদকান্দিতে নির্মাণের সময়ই ভেঙে পড়ল ২০ লাখ টাকার ব্যয়ের ঘাটলা News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ভেঙে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে। তবে ঘাটলাটি পুনরায় ঢালাই করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)

সরেজমিন জানা গেছে, আইপিসিপি প্রজেক্টের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে। সোমবার (৩০জুন) ঘাটলার স্লাব এবং সিঁড়ির ধাপ ঢালই করার সময় সেন্টারিং সরে মাঝখানে থেকে ধসে পড়ে।  ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই তদারকির অনেক অভাব ছিল।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন ইঞ্জিনিয়ার অফিসের লোক আসছিল। এরপর আর কেউ আসেনি। ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কেউ আমাদের কিছু জানায় না বা কাজের কোনো কাগজপত্রও আমাদের দেয়নি। আমরা জানি না কত টাকা ব্যয়ে কাজটি হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাসেল আহমেদ মজুমদারের স্বত্বাধিকারী রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল, মিস্ত্রি চেক না করে ঢালাই শুরু করলে ভেঙে পড়েছে। কাজটি পুনরায় করা হবে। 

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, কাজের তদারকি কর্মকর্তা ঘাটলার রড চেক দেওয়ার সময় ১৬ মিলির স্থলে কিছু সংখ্যক ১২ মিলি রড পায়। আমাকে জানালে ১২ রড খুলে স্পেসিফিকেশন মোতাবেক পুনরায় ১৬ মিলি রড বাইন্ডিং করে আমাকে জানাতে বলি এবং ডিজাইন অনুযায়ী সাটার করতে বলি। আজকে ঠিকাদার আমাকে না জানিয়ে ঢালাই শুরু করলে সেখানে সাটার ফেইল করে মর্মে অবগত হই।

পরবর্তীতে, পুনরায় ডিজাইন মোতাবেক সাটার করে স্পেসিফিকেশন মোতাবেক রড বাইন্ডিং সম্পন্ন করে আমাদের অবগত করার জন্য ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে

ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...

ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...

রিয়ালেই থাকছেন ভিনি
রিয়ালেই থাকছেন ভিনি

মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...

পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার

মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...

দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা: জরিপ
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...

এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
➤ সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা: জরিপ
➤ বিশ্ববাজারে আরও বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ ভিন্নরূপে ‘আওয়ারাপান টু’-এর ট্রেলারে ধরা দিলেন ইমরান হাশমি
➤ ভয়াবহ দুর্ঘটনার যা বললেন মৌসুমী মৌ
➤ পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir