প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:09 AM
বাইউস্টের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)’, কুমিল্লা এর স্প্রিং-২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মার্চ সকাল ১১টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভর্তিপ্রার্থী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় সকাল থেকেই বাইউস্ট ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময় সকাল এগারোটায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল বারোটায় শেষ হয়। বাইউস্টের একাডেমিক ভবনের ৫ম তলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের অধীনে মোট ৬টি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি, ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ) এবং বিভিন্ন অনুষদের ডিনগণ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বাইউস্টের নিজস্ব পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগত অভিভাবকদের জন্য বসার ও আপ্যায়নের সুব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, লাইব্রেরি, ছাত্র-ছাত্রী হল, ক্যান্টিন, ডাইনিং হল ইত্যাদি পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একইভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৯ মার্চ ২০২৬ অপরাহ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে ০২ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাইউস্টের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উক্ত সময়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...