প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Apr 2026, 9:30 AM
শান্তিপূর্ণভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ
আয়েশা আক্তার
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মোট ১,২৮৭ ভোটারের মধ্যে ইতোমধ্যে ১,২৫৩ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ শেষ। গননা চলবে রাতেই, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী কাল শুক্রবার।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
এবারের নির্বাচনে প্রায় ১ হাজার ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে ভোটকেন্দ্রে প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে একটি প্যানেল অঘোষিত রয়েছে।
নির্বাচনে জামায়াত-বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী আকাশ প্রার্থী হয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ চৌধুরী জামান নির্বাচনে অংশ নিয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...