প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Apr 2026, 10:01 AM
কসবায় অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান ট্রাক্টার জব্দ ও দুজনের কারাদণ্ড
কসবা প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলায় বায়েক ইউনিয়নে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে বায়েক চৌমুনী এলাকা থেকে একটি ট্রাক্টার আটক করা হয় এবং অপর একটি ট্রাক্টার কলেজ মোড় এলাকা থেকে জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে চলা এই অবৈধ কার্যক্রম বর্তমানে প্রকাশ্যেই চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ।
অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদগু প্রাপ্তরা হলেন মোঃ জজু মিয়ার পুত্র মোঃ আহাদ মিয়াকে ১ মাসের কারাদগু ও সবুজ মিয়ার ছেলে সাঈদ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদগু প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।
প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আড়ালে থেকে এই অবৈধ পাহাড় ও মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই জড়িতদের নামের তালিকা ও ছবি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...