...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Apr 2026, 9:39 PM

...
আর কতদিন কোচ হিসেবে থাকছেন ক্যাবরেরা? News Image


চোখের পলকে কেটে গেল চারটি বছর। ২০২২ সালের মার্চে যে যাত্রার শুরু হয়েছিল, তা এখন এসে ঠেকেছে ৩৯ ম্যাচের অভিজ্ঞতায়। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী বিদেশি কোচের রেকর্ডও গড়েন স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। কিন্তু দীর্ঘ এই সময়ে তার প্রাপ্তি প্রায় শূন্য! হামজা-সমিতদের মতো তারকাদের নিয়েও দলকে পাইয়ে দিতে পারেননি এশিয়া কাপের টিকিট। এমতাবস্থায় কোচ হিসেবে আর কত দিন থাকবেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশে বিদেশি কোচের মধ্যে হ্যাভিয়ের ক্যাবরেরাই এক টানা দীর্ঘমেয়াদী বেশি সময় কোচিং করালেন। ২০২৫ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে সবচেয়ে বেশি ৩০ ম্যাচ কোচিং করানোর রেকর্ড গড়েন। সিঙ্গাপুর ম্যাচের পর সেই সংখ্যা ৩৯। তিন মেয়াদে চুক্তি বাড়ানোর পর এই এপ্রিলে শেষ হওয়ার পথে তার দায়িত্ব।


নেই কোনো সাফল্য

চার বছর বাংলাদেশের কোচ থেকেও কোনো সাফল্য এনে দিতে পারেননি ক্যাবরেরা। হামজা-সামিতের মতো উঁচু মানের ফুটবলার আসার পর ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ১৯৮০ সালের পুনরাবৃত্তি ঘটবে, আবারও এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সেই আশায় গুড়েবালি। বাছাইয়ে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ক্যাবরেরার অধীনে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ২০২৩ সালের সাফে সেমিফাইনালে খেলা। আর এশিয়ান কাপ বাছাইয়ে ২২ বছর পর ভারতকে হারানো। এই দুটি ছাড়া ক্যাবরেরার আমলে নেই কোনো উল্লেখযোগ্য ইতিবাচক ফলাফল।


নেপালকেও হারাতে পারেনি

চার বছরে তার অধীনে বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচ। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে জয় সাতটি। ভুটান ও মালদ্বীপকে তিনবার করে হারিয়েছে বাংলাদেশ। মধ্য এশিয়ার দেশ কম্বোডিয়ার বিপক্ষে জিতেছে দুবার। আর ভারত ও সিলেশসের বিপক্ষে এসেছে একটি করে জয়। এদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। তাদের বিপক্ষে দুবার মাটে নামলেও একবারও জেতা হয়নি ক্যাবরেরার শিষ্যদের।


ফিটনেস উন্নতি ও লড়াই মানসিকতা

হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশ তেমন কোনো সাফল্য পায়নি। তবে তার সময়কালে জাতীয় ফুটবলারদের ফিটনেসে উন্নতি হয়েছে ব্যাপক। কিন্তু ম্যাচে ফিটনেস ঘাটতির প্রভাব তেমন পরিলক্ষিত হয়নি। প্রতিপক্ষ যে-ই হোক লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ লেবাননের বিপক্ষে হোম ম্যাচে ড্র করেছিল। ঐ আসরে হোম ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো পারফরম্যান্সই করেছে কিংস অ্যারেনায়।


খেলোয়াড় নির্বাচন প্রশ্নবিদ্ধ

চার বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছেন হ্যাবিয়ের ক্যাবরেরা। দেশের ফুটবল ও ফুটবলারদের তিনি খুব কাছ থেকে দেখছেন। এরপরও তার প্রাথমিক কিংবা চূড়ান্ত স্কোয়াড ও একাদশ গঠন প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি হচ্ছে প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিক তালিকায় ফুটবলাররা ক্যাম্পে ওঠেন ও অনুশীলন করেন। হ্যাভিয়ের ক্যাবরেরা আমলে সেটা ব্যতিক্রম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে ফুটবলারদের নাম প্রকাশ করলেও অনেকে ক্যাম্পে উঠতে পারেননি। যা সংশ্লিষ্ট ফুটবলারদের জন্য অত্যন্ত পীড়াদায়ক।


ঘরোয়া লিগ দেখেন না

জাতীয় দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে বছরের অধিকাংশ সময় ছুটিতে থাকতেন। হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশে দায়িত্ব নেয়ার শুরুতে সেই চিত্র দেখা যায়নি। তবে দিন যতই বেড়েছে ধীরে ধীরে তার ছুটির সময়ও বেড়েছে। বিশেষ করে গত দেড় বছরে অনেক ছুটি কাটিয়েছেন তিনি। ঘরোয়া লিগের ব্যস্ত সূচির মধ্যেও তিনি স্পেনে থেকেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ না দেখেই দল গঠন করেছেন একাধিকবার।


‘চুক্তি বাড়ানোর যৌক্তিকতা নেই’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এক বছরের বেশি সময় ধরে তিনি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার যৌক্তিক সমালোচনা করছেন। সাবেক এই অধিনায়কের মতে, ‘ক্যাবরেরাকে পুনরায় দায়িত্ব দেয়ার কোনো যৌক্তিকতা নেই। একজন কোচ এত দিন ধরে দায়িত্ব রয়েছেন। সাফল্য নেই, দল গঠন, খেলোয়াড় নির্বাচন, ম্যাচের কৌশল নিয়ে প্রশ্ন তো রয়েছেই।’ আরো আগেই ক্যাবরেরার বিদায় হওয়া উচিত ছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর তিন মাস সময় ছিল। ঐ সময় তাকে বিদায় দেয়া যেত অথবা ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের পর। যাই হোক তখন হয়নি, এখন চুক্তি শেষের পর তাকে রাখার কোনো কারণ নেই।’ 


ভাবনায় সাফ

জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ। বিশ্বকাপের আগে জুন উইন্ডো রয়েছে। ঐ জুন উইন্ডোতে বাংলাদেশ কাদের সাথে প্রীতি ম্যাচ খেলবে সেটা এখনো ঠিক হয়নি। ঐ প্রীতি ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ আগামীকাল জাতীয় দল কমিটির সভায় ঠিক হতে পারে। এই বছর সেপ্টেম্বরে সাফ ফুটবল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে বাংলাদেশ ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। হামজা-সামিতরা বাংলাদেশ দলে যোগ হওয়ায় সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামী পাঁচ মাস পর টুর্নামেন্টে নতুন কোচ নাকি ক্যাবরেরার অধীনেই খেলবে বাংলাদেশ- এ নিয়ে বাফুফের নীতি-নির্ধারকরা খানিকটা দ্বিধাদ্বন্দ্বে।


হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ

জয়: ভুটান ও মালদ্বীপের বিপক্ষে সর্বোচ্চ তিনটি, কম্বোডিয়ার বিপক্ষ দুটি; সিলেশলস ও ভারতের বিপক্ষে একটি করে।

ড্র: লেবানন, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ভারত, নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে।

হার: সিশেলস, ভুটান, কুয়েত, বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া, নেপাল, হংকং ও ভিয়েতনামের বিপক্ষে একটি করে এবং অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, মালদ্বীপ, সিঙ্গাপুর ও লেবাননের বিপক্ষে দুটি করে।





ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir