প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:38 AM
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাতে ঘরের দরজা ও তালা ভেঙে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। একই রাতে পরপর তিনটি বাড়িতে এই ধরনের দুর্ধর্ষ ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এটি সংঘবদ্ধ ডাকাত দলের কাজ নাকি পরিকল্পিত চুরি-তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রাম এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে এই তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। তিনটি পাকা ভবনের কলাপসিবল গেট ও দরজার শক্ত তালা কেটে ভেতরে ঢুকে সুকৌশলে লুটে নেওয়া হয়েছে আনুমানিক ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্রটি আগে থেকেই বাড়িগুলো ফাঁকা থাকার বিষয়টি রেকি করে রেখেছিল। শুক্রবার বিকেলে মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রামের পল্লী চিকিৎসক পরিতোষ পাল পরিবার নিয়ে আত্মীয়ের বাড়ি যান। সেই সুযোগে ঘরের তিনটি তালা ও স্টিলের আলমারি ভেঙে ১ লাখ ৫০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ লুটে নেওয়া হয়। একই রাতে পার্শ্ববর্তী প্রবাসী তপন পাল ও সুবল পালের ঘরের গ্রিল ও তালা কেটে ভেতরে ঢুকে নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় অপরাধীরা।
এদিকে গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের সমগাজীর বাড়ির প্রবাসী কাউসারের ফাঁকা ভবনের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণ লুটে নিয়ে চম্পট দেয় সংঘবদ্ধ চক্রটি।
পরপর তিনটি বাড়িতে প্রায় একই কায়দায় একই রাতে লুটপাট চোরচক্রের নাকি কোনো পেশাদার সশস্ত্র ডাকাত দলের কাজ—তা নিয়ে পুরো উপজেলা জুড়ে শুরু হয়েছে নানা তোলপাড় ও আতঙ্ক।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় প্রতিটি ঘরই ফাঁকা ছিল। এটি পরিকল্পিত চুরি নাকি অন্য কোনো চক্রের কাজ, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...
ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জো...