...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Sep 2026, 8:55 PM

...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি News Image


লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে ন্যাশভিল এসসি সমতায় ফিরলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান এখন ৯ পয়েন্ট। দক্ষিণ ফ্লোরিডায় ম্যাচের শুরুতেই চমক দেখায় ন্যাশভিল। মাত্র চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্যাম সারিজ। তবে ১৯তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে ঢ়ুকে গেলে সমতায় ফেরে মায়ামি। দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে মেসি নিজের স্বভাবসুলভ নিখুঁত বাঁ-পায়ের শটে মায়ামিকে এগিয়ে দেন। দীর্ঘদিনের আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পান মেসি। একটি শট ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান সোয়াকে দুর্দান্তভাবে ঠেকিয়ে পোস্টে লাগান। আরেকবার ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন প্যালাসিওস শেষ মুহূর্তে হেড করে গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেন। মেসি দ্বিতীয়ার্ধে পোস্ট ও ক্রসবারেও বল লাগান। জয় প্রায় নিশ্চিত মনে হলেও যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও মায়ামিকে হতাশ করেন সারিজ। তার শক্তিশালী শটে ন্যাশভিল ২-২ সমতায় ফেরে। এরপর মায়ামির জয়ের শেষ সুযোগটি এসেছিল রদ্রিগো ডি পলের পায়ে। কিন্তু তার শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে। এই মৌসুমে এমএলএসে ঘরের মাঠে এগিয়ে থেকেও মায়ামি এখন পর্যন্ত ১১ পয়েন্ট হারিয়েছে। শেষ নয়টি ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির জয় মাত্র একটি।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেটে উইকেটের ধরন নিয়ে কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir