প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Apr 2026, 10:34 PM
শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল
মায়োর্কার বিপক্ষে আগের দুইবারের দেখায় পিছিয়ে পড়েও জিতেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও তারা শুরুতে গোল হজম করল। শেষ দিকে তারা গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু ইনজুরি টাইমের গোলে টেবিলের নিচের দিকে থাকা দলটির কাছে ২-১ ব্যবধানে হার দেখল তারা। লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে গায়ে গা ঘেষে চলতে থাকা রিয়াল বড় ধাক্কা খেল এই পরাজয়ে। ৩০ ম্যাচে পঞ্চম হারে রিয়ালের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে বার্সা ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। চলতি মৌসুমের অষ্টম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে ১৭ নম্বরে মায়োর্কা। ম্যাচে শুধু গোল করা বাদে সবকিছুতেই একচ্ছত্র আধিপত্য ছিল রিয়ালের। ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেছিল। লক্ষ্যে শট রেখেছিল ছয়টি, কিন্তু একটিতে সফল হলেও বাকি পাঁচটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মায়োর্কা কিপার লিও রোমান। অন্যদিকে লক্ষ্যে দুটি শট রেখে দুটিতেই সফল মায়োর্কা। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে মানু মোরলানেস গোলমুখ খোলেন। পাবলো মাফেওর ক্রসে বল পায়ে নেওয়ার পর নিয়ন্ত্রণ হারাতে বসেছিলেন তিনি। ঠিক সামলে নিয়ে ডান পায়ের শটে আন্দ্রে লুনিনকে পরাস্ত করেন মানু। তার আগে কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার দুটি করে সুযোগ পেলেও রোমান রুখে দেন। রিয়ালের প্রথম সুযোগ তৈরি করেছিলেন ম্যানুয়েল অ্যাঞ্জেল। মায়োর্কা কিপার তার সামনে বাধা হয়ে দাঁড়ান। দ্বিতীয়ার্ধে এমবাপের শট আরেকবার ঠেকিয়ে দেন রোমান। ৫৯ মিনিটে অ্যাঞ্জেলের বদলি মাঠে নামেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন মিনিট পর তার দুরূহ কোণ থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর এমবাপের আরেকটি শট গোলবারের উপর দিয়ে গিয়ে হতাশ করে। ভিনিসিয়ুসের সঙ্গেই বেঞ্চ থেকে মাঠে নামা এদার মিলিতাও ৮০ মিনিটে একটি হেড করেছিলেন, তা লক্ষ্যে রাখতে পারেননি। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই রিয়ালকে সমতায় ফেরান আট মিনিট পর। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে কর্নার থেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে মিলিতাও রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভেদাত মুরিকির গোলে রিয়ালের কপাল পোড়ে। মাতেও জোসেফের বাড়ানো বল বক্সের সেন্টার থেকে জালে জড়ান কসোভার ফরোয়ার্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...