প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:14 AM
কুমিল্লায় সরকারি রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে হাজারো মানুষ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নে একটি সরকারি রাস্তা নির্মাণ কাজে এক ব্যক্তির ব্যক্তিগত বাধার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ| ২০২২-২৩ অর্থ বছরে দরপত্র আহ্বান করা হলেও মামলার অজুহাতে থমকে আছে উন্নয়ন কাজ| ফলে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া কিংবা মরদেহ দাফনের মতো জরুরি কাজেও অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন এলাকাবাসী|
স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়াতলী ইউনিয়নের রসুলপুর গ্রামের (উত্তর পাড়া) সুরুজ মিয়ার বাড়ি থেকে হেলেনা বেগমের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য উপজেলা প্রশাসন থেকে দরপত্র (নং-৭৮৯৮৮১) আহ্বান করা হয়| কিন্তু রাস্তার পাশের এক জমির মালিক ‘প্রতিহিংসার বশবর্তী’ হয়ে কিছু লোকের সহায়তায় আদালতে মামলা ঠুকে দেন| তবে অভিযোগ রয়েছে, মামলা চললেও এখন পর্যন্ত আদালত কাজ বন্ধের কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেনি|
উল্টো দিকে, রাস্তার দক্ষিণ প্রান্তে সরকারি অর্থায়নে নির্মিত একটি পাকা কালভার্ট থাকলেও প্রভাবশালী এক চক্র সরকারি খাল দখল করে রাস্তার ¯^াভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে বলে স্থানীয়দের দাবি|
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন| এলাকার প্রবীণ বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মালেক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ ¯^াধীন করেছি| কিন্তু আজ নিজ গ্রামে এই রাস্তা দিয়ে আমার লাশটা বের হতে পারবে কি না, তা নিয়ে আমি শঙ্কিত| মরার আগে আমি এই রাস্তাটি দেখে যেতে চাই|"
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি সংস্কার না হওয়ায় কাদা আর খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে| স্থানীয় বাসিন্দা আলী আকবর জানান, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করে মামলা করায় কাজ ঝুলে আছে| তিনি বলেন, "সরকারি নিয়ম মেনেই টেন্ডার হয়েছে| কিন্তু কিছু মানুষের ব্যক্তিগত ¯^ার্থে হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে আছে|"
অন্যদিকে, মামলার অন্যতম বাদী শরিফুল ইসলাম জাবেদ দাবি করেন, "রাস্তার টেন্ডার হলেও সেটি আমাদের ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে গেছে| তাই বাধ্য হয়ে আমরা আদালতের আশ্রয় নিয়েছি|"
বর্তমানে সংকীর্ণ ও জরাজীর্ণ এই পথ দিয়ে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জানাজার খাটিয়া বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে| জন¯^ার্থ বিবেচনা করে দ্রুত এই জটিলতা নিরসন করে রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন রসুলপুর ও জরিনানগর গ্রামের বাসিন্দারা| তারা মনে করেন, প্রশাসনিক উদ্যোগই পারে এই দীর্ঘস্থায়ী ভোগান্তি থেকে তাদের মুক্তি দিতে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...