প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:15 AM
লালমাইয়ের খেলার মাঠ রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার খেলার মাঠ হিসেবে ব্যবহৃত ভূমি পেরিফেরিতে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যরা| সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যুক্তিখোলা বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| এতে বক্তব্য রাখেন মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি এড. আবদুল মোতালেব মজুমদার|
মানববন্ধনে অংশগ্রহণ করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা মো. তাজুল ইসলাম, শিক্ষানুরাগী মাওলানা মো. মমিনুল ইসলাম ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মাইনুদ্দিন| এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন|
মানববন্ধনে অংগ্রহণকারীরা জানান, লালমাই উপজেলার আজবপুর মৌজায় সাবেক ৮৪৬ ও ৯৮৮ দাগের হালদাগ ২১৮২-এর আওতায় ৬৬ শতক জমি যুক্তিখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নামে বিএস ডিপি খতিয়ানে প্রকাশিত হয়েছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হচ্ছে| এর মধ্যে বিএস চূড়ান্ত খতিয়ানের সময় ৪৬ শতক জমি মাদ্রাসার নামে এবং ২০ শতক জমি সরকারি খাস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়েছে|
তাদের দাবি, একসময় জায়গাটি পুকুর ছিল| ১৯৯১ সালে তৎকালীন সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ৬৬ শতক জমি ভরাট করে| পরে এর একাংশে গাছ লাগানো হয় এবং বাকি অংশ শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে|
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে| তাদের একমাত্র খেলার মাঠ হিসেবে পুরো ৬৬ শতক জমি ব্যবহার করা হচ্ছে বলে জানান বক্তারা|
তারা অভিযোগ করেন, কিছু ¯^ার্থাšে^ষী মহল সরকারি খাস খতিয়ানের ২০ শতক জমি পেরিফেরির আওতায় এনে লিজ নিয়ে সেখানে গরুর বাজার বসানোর উদ্যোগ নিচ্ছে| এতে শিক্ষার্থীদের খেলার মাঠ সংকুচিত হবে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে|
এ বিষয়ে ২১৮২ দাগের খাস খতিয়ানের ২০ শতক জমি পেরিফেরিতে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে গত ১ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসকের কাছে মাদ্রাসার অধ্যক্ষ মো. মোস্তফা কামাল আবেদন করেছেন|
মানববন্ধনে মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মোতালেব হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ¯^ার্থ বিবেচনায় জমিটি পেরিফেরিতে অন্তর্ভুক্ত না করে খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করা হোক|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...