প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 10:26 AM
নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
জানা যায়, মঙ্গলবার দুপুরে (২৭ জুলাই ) শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে নিহত শিশু মোস্তাকিম তার জেঠাত ভাই ও চাচাত ভাইদের সঙ্গে ফুটবল খেলছিলো। এসময় খেলা অবস্থায় পাশের পেয়ারা গাছে আগ থেকে থাকা ভিমরুল পোকা তাদের উপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কামড় দিলে মোস্তাকিম একটু দৌড় দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে । এবং অন্যরা অতিরিক্ত ব্যাথায় চিকিৎকার করতে থাকেন ।তাদের চিৎকারে এলাকাবাসী এসে আহত অবস্থায় শিশুরদে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিন শিশুর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। বাকী আহত ২ জনের চিকিৎসা চলছে। নিহতের বাড়ীতে শোকের মাতম বইছে।
এবিষয়ে শিহর গ্রামের শহীদ বলেন, দুপুর বেলায় তারা তিনজনে খেলা করছিলো। তারা জানতোনা মাঠের পাশে ভিমরুলের পোকার বাসা ছিলো। হঠাৎ ভিমরুল তাদের উপর আক্রমণ করে। পরে গ্রামের কয়েকজন লোক আগুন হাতে নিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আরো বাসা রয়েছে। দ্রুত বাসা গুলো গুড়িয়ে দেয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হানের জানান, খবর পেয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় বিষাক্ত ভিমরুলের বাসা নিধনের অভিযান করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য...
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্র...
মাঠে অনেকবারই প্রতিপক্ষকে আটকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে এবার নিজেই আটকে পড়েন আর্জেন্টিনার...
ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে ন...
ইরানের ওপর আরো চাপ সৃষ্টি, সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি...
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করা হ...
নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নূরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলালউদ্দিন ওরফে পুইট...