...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2026, 12:11 AM

...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪র্থ দিনের মত শ্রমিকদের দিনভর আন্দোলন, বিক্ষোভ মিছিল ও দুই দফা মহাসড়ক অবরোধ এবং ফ্যাক্টরী ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এর আগে গত সোমবার থেকে শ্রমিকরা সাত দফা দাবী তোলে আন্দোলনের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের নোয়াপাড়া- রাজেন্দ্রপুর এলাকায় ফ্যাক্টরীর সামনে শ্রমিকদের অধিকার আদায়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরীর শ্রমিকরা তাদের অধিকার আদায়ে ১৩ দফা দাবি তোলেন। তখন ফ্যাক্টরীর প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা দাবি গুলো ছয় মাসের মধ্যে মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে। এর মধ্যে কম অগ্রাধিকার কিছু দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে দুই বছরেও মূল

দাবিগুলো মেনে না নেয়ায় এবার সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ শুরু করে। দাবিগুলো হলো, ১২ হাজার ৩৫০ টাকা সরকারি স্কেলে প্রথম বেতন ধরতে হবে এবং চলমান মাসের বেতনের সাথে বাড়তি বেতন যোগ করতে হবে। ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে ও ১ বছরের মধ্যে আইডি কার্ড প্রদান করতে হবে। প্রতি বছর সিনিয়রদের বেতন ১০% করে বাড়াতে হবে এবং জুনিয়রদের ১৫% করে বাড়াতে হবে। শ্রমিকদেরকে হয়রানি করা বা হুটহাট করে চাকরিচুত্য করা যাবে না। কোন শ্রমিক অন্যায় করলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। এডমিন আলা উদ্দিন ও

রেদওয়ানকে চাকরি থেকে বহিস্কার করতে হবে। তাদের সাথে উৎপাদন বিভাগের শংকর এবং জসিমকেও বহিস্কার করতে হবে। বিশেষ করে আন্দোলনকারীদেরকে কোন রকমের হয়রানি বা চাকরি থেকে বহিষ্কার করা যাবে না। নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ও ১৫ মিনিট সময় দিতে হবে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। একপ্রর্যায়ে আন্দোলন কারীরা সাকাল ১১ টা থেকে মহাসড়কের

চট্টগ্রামমুখী লেন অবরোধ করে সড়কে অবস্থান নেয়। এ সময় ওই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় গণপরিবহনের যাত্রীদের। খবর পেয়ে দুপুর দুইটায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে দাবী পূরনের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।পরে শ্রমিক  নেতাদের সাথে নিয়ে ফ্যাক্টরীর মালিক পক্ষের সাথে দাবী নিয়ে

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈঠকে বসেন কারখানার ভিতরে। এসময়

আন্দোলনরত অন্য শ্রমিকরা বাহিরে অপেক্ষা করছিলো।

হঠাৎ করে আন্দোলনের শ্রমিকরা উত্তেজিত হয়ে ফ্যাক্টরীর মুল ফটক ভেঙে ভিতরে

প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর শুরু করে। এসময় পুলিশ শ্রমিকদের

ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাস নিক্ষেপ করে। ভাংচুরে ফ্যাক্টরীর কয়েকটি অফিস

এবং বাহিরের জ্বানালা ক্ষতি গ্রস্ত হয়।

পরে পরিস্থিতি শান্ত হলে আলোচনা আবারো শুরু হয়। আলোচনায় মালিক পক্ষে

শ্রমিকদের সব দাবী মেনে নিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়ে বাড়ী

ফিরে যায়।

শ্রমিক নেতা জয়নাল বলেন, মালিক পক্ষ আমাদের সকল দাবি মেনে নিয়েছে

তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। ভুল বুঝাবুঝির কারণে গুজব

ছড়িয়ে পড়া কিছু উশৃঙ্খল শ্রমিক কারখানার ভিতরে প্রবেশ করে ইট পাঠকেল

নিক্ষেপে কিছু দরজা জানালার ক্ষতিগ্রস্ত হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আরিফ হোসাইন বলেন,

শ্রমিকদের দাবী পূরনের বিষয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ

শাহাদাত হোসেনের মধ্যস্তায় মালিক পক্ষ এবং শ্রমিক নেতাদের মধ্য আলোচনা

চলাকালে কিছু উশৃংখল শ্রমিক হামলা করে ভাংচুর করার সময় পুলিশ কাঁদানে

গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে এ সময় আলোচনাও স্থগিত হয়ে যায় পরের

পরিস্থিতির শান্ত হলে আবারও আলোচনা শুরু হয় এক পর্যায়ে কারখানা

কর্তৃপক্ষ শ্রমিকদের সকল দাবি মেনে নেয় পারিশ্রমিকরা আন্দোলন প্রত্যাহার

করে বাড়ি ফিরে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন,

মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের আলোচনার চলাকালীন একদল উশৃংখল

আন্দোলনকারী কারখানাতে হামলা চালায় এতে কারখানাতে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আলোচনা আবার শুরু হয় শ্রমিক পক্ষের

সকল দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে।


এ ব্যাপারে কারখানার ব্যাবস্থাপক মোঃ গোলাম মোস্তফার মুঠোফোনে

একাধিক বার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir