...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 8:41 AM

...
সাইনবোর্ডে নাম বদল রানীর কুঠি’ নিয়ে নতুন বিতর্ক News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।

কুমিল্লার ঐতিহ্যের সাক্ষী শতবর্ষী স্থাপনা ‘রানীর কুঠি’কে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের টানানো সাইনবোর্ডে “সংরক্ষিত পুরাকীর্তি রানীর কুঠি” লেখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদ, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, এভাবে নাম উপস্থাপন ঐতিহ্যের সৌন্দর্য নষ্ট করছে এবং দৃষ্টিকটু লাগছে।



ধর্মসাগর দিঘির উত্তর পাড়ে অবস্থিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে কুমিল্লার অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের সময় ত্রিপুরা রাজবংশের রাজা-রানীদের অবকাশযাপনের জন্য নির্মিত এই কুঠিটি মূলত একটি রাজকীয় বিশ্রামাগার ছিল। সেই থেকেই লোকমুখে এর নাম হয়ে যায় ‘রানীর কুঠি’—যা আজও মানুষের কাছে সবচেয়ে পরিচিত নাম।

বর্তমানে স্থাপনাটির সরকারি নাম “ড. আখতার হামিদ খান স্মারক বাসভবন” হলেও ঐতিহাসিক পরিচয় হিসেবে ‘রানীর কুঠি’ নামটিই বেশি প্রচলিত। ২০০৯ সালের ২২ এপ্রিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে।

মাস ছয়েক আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি সাইনবোর্ড টানায়, যেখানে “সংরক্ষিত পুরাকীর্তি রানীর কুঠি” লেখা হয়। আর এতেই শুরু হয় সমালোচনা। অনেকের মতে, এটি নামকরণের সঠিক রীতি নয় এবং এতে স্থাপনাটির ঐতিহ্যবাহী পরিচয় আড়াল হয়ে যাচ্ছে।


কবি ও সাংবাদিক মাজহার সরকার বলেন, “রানীর কুঠি কুমিল্লার একটি ঐতিহাসিক নিদর্শন। নামটি আলাদা করে উল্লেখ করে নিচে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নাম লেখা যেত। এভাবে লেখাটা দৃষ্টিকটু।


ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, “রানীর কুঠি মূলত ত্রিপুরা রাজবংশের একটি অবকাশকেন্দ্র। এটি শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা। এর নাম ‘সংরক্ষিত পুরাকীর্তি রানীর কুঠি’ নয় বরং ‘রানীর কুঠি’ই হওয়া উচিত।


তিনি আরও বলেন, নামের মধ্যেই একটি স্থাপনার ইতিহাস ও পরিচয় লুকিয়ে থাকে। তাই এমন গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনার নাম উপস্থাপনে সংবেদনশীলতা থাকা জরুরি।


তবে সমালোচনার জবাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গেজেট অনুযায়ীই সাইনবোর্ডে নাম ব্যবহার করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক (কুমিল্লা কার্যালয়) ড. মোছা. নাহিদ সুলতানা বলেন, সারা দেশেই সংরক্ষিত প্রত্নসম্পদগুলোর ক্ষেত্রে একইভাবে নাম লেখা হচ্ছে। গেজেটে যেভাবে আছে, সেভাবেই সাইনবোর্ড করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এই স্থাপনাটি অতিথিশালা হিসেবে ব্যবহার করে আসছে।

সব মিলিয়ে, একটি নামকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন কুমিল্লার ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। স্থানীয়দের দাবি নামের মধ্যেই ইতিহাস, তাই ‘রানীর কুঠি’কে তার স্বকীয় পরিচয়েই তুলে ধরা হোক।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir