...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 8:48 AM

...
চৌদ্দগ্রামে শিক্ষকের অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রেণীকক্ষে সহপাঠিদের সামনে ওয়ারিশা আফরিন ফারিয়া নামে এক স্কুলছাত্রী শিক্ষকের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে। ঔই স্কুলছাত্রী একই ইউনিয়নের চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও রুহুল আমিন-রাজিয়া সুলতানা দম্পত্তির সন্তান। ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে পুলিশ স্কুলছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। আত্নহত্যার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত ওয়ারিশা আফরিন ফারিয়া মঙ্গলবার সকালে স্কুলে যায়। এ সময়ে ওই স্কুলের ইংরেজী শিক্ষক আবুল কাশেম ফারিয়ার কাছে স্মার্টফোন রয়েছে বলে জানতে পারে। পরে তার ব্যাগ তল্লাশী করে মোবাইল ফোনটি হাতে নিয়ে গ্যালারীতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখে সহপাঠিদের সামনেই তাকে অশ্লীল ভাষায় কথা বলে অপমান করে। পরে মোবাইল ফোনটি ওই শিক্ষকের জিম্মায় রেখে দেয়। সহপাঠিদের সামনে অপমান করার বিষয়টি ফারিয়া মেনে নিতে পারেনি। স্কুল বিরতিতে সে বাড়িতে ফিরে আসে। কাউকে কিছু না জানিয়ে নিজ রুমে দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। এর আগে সকালে ফারিয়া মা রাজিয়া সুলতানা অসুস্থ্যতা জনিত কারণে ডাক্তার দেখাতে কুমিল্লা শহরে চলে যায়। দীর্ঘ সময় ফারিয়ার রুমের দরজা বন্ধ থাকায় তার স্বজনা কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখে সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এ সময়ে তাদের আত্নচিৎকারে প্রতিবেশীরা এসে রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওয়ারিশা আফরিন ফারিয়া মা রাজিয়া সুলতানা জানান, আমি দীর্ঘদিন ধরে শারিরীক ভাবে অসুস্থ্য। মঙ্গলবার সকালে আমি ডাক্তার দেখাতে কুমিল্লা শহরে চলে যাই। আমার মেয়ে প্রতিদিনের মত স্বাভাবিক ভাবে স্কুলে যায়। বিকালে বাড়ি থেকে ফোন করে আমাকে জানানো হয়েছে ফারিয়া আত্নহত্যা করেছে। পরে বিভিন্ন ভাবে জানতে পারলাম স্কুলে তার ইংরেজি শিক্ষক আবুল কাশেম তাকে ক্লাস চলাকালীন সময়ে মেয়ের স্কুলের ব্যাগ থেকে একটি স্মার্টফোন বের করে নিয়ে যায়। লক খুলে গ্যালারীতে গিয়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখে সহপাঠিদের সামনে অপমান করে। অপমান সইতে না পেরে দুপুরে স্কুল বিরতির সময়ে বাড়িতে এসে সবার অগোচরে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

অভিযুক্ত ইংরেজী শিক্ষক আবুল কাশেম বলেন, স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ। ফারিয়ার কাছে মোবাইল রয়েছে বলে জানতে পেরে তার ব্যাগ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করি। কিন্তু আমি তাকে অপমানজনক কিছু করেনি।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল কাইয়ুম বলেন, ওয়ারিশা আফরিন ফারিয়া নামে আমার এক শিক্ষার্থী আত্মহত্যা করে এমন মৃত্যুর সংবাদটি আমি আজ (বুধবার) জানতে পারি। খোঁজ নিয়ে জানতে পারলাম মঙ্গলবার শ্রেণীকক্ষে স্কুলের ইংরেজী শিক্ষক আবুল কাশেম ফারিয়ার ব্যাগ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করে কিন্তু এই বিষয়ে ঔই শিক্ষক আমাকে কিছু জানায়নি। বর্তমানে ফোনটি স্কুলের সহকারি প্রধান শিক্ষিকার নিকট রয়েছে বলে জানতে পেরেছি।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসাইন বলেন, চিওড়া চরপাড়া গ্রামে ওয়ারিশা আফরিন ফারিয়া নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারণে আত্নহত্যা করেছে এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir