প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:19 AM
রিকশাচালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষা দিতে দেননি অধ্যক্ষ, পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
কলেজের বেতন পরিশোধ করতে না পারায় এক রিকশাচালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ওই শিক্ষার্থীর ফরম পূরণ করতে দেওয়া হয়নি। ফি কমানোর আবেদন করলে অভিভাবককে অপমানের পর বের করে দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩০ মার্চ শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের তারিখ। জান্নাতুল ফেরদৌস চলতি বছর দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কলেজে তার ১১ হাজার টাকার মতো বেতন বকেয়া আছে।
জান্নাতুল ফেরদৌসের বড় বোন মোসা. সীমা আক্তার বলেন, আমরা পাঁচ বোন। বাবা পূর্বে রিকশাচালক ছিলেন। বয়সের কারণে এখন পারেন না। আমরা অধ্যক্ষ স্যারের কাছে বেতন মওকুফ করার জন্য গিয়েছি। স্যার আমাদের অপমান করে বের করে দিয়েছেন। হুমকি দিয়েছেন, কীভাবে সে পরীক্ষা দিবে! আমি বলেছি, স্যার আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন। স্যার বলেন, টাকা ছাড়া কী মাগনা পড়ব? নির্বাচনী পরীক্ষা এক বিষয় দেওয়ার পর আর পরীক্ষা দিতে দেয়নি। আমরা বারবার অনুরোধ করে বলেছি, টাকা যা আসে আমরা সংগ্রহ করে দিয়ে দিব। পরীক্ষায় সুযোগটা দেন। তখন স্যার পরীক্ষার সুযোগ দেননি। জান্নাতকে বারবার অপমান করার কারণে সে মানসিকভাবে ভালো নেই। তার এসএসসির রেজাল্ট ভালো। কলেজের প্রথমবর্ষের রেজাল্টও ভালো, কিন্তু তাকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ ভূঁইয়া জানান, সে গত দুবছর প্রতিষ্ঠানকে এক টাকাও দেয়নি। এ প্রতিষ্ঠানের সভাপতি এখন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার। আমরা তো সভাপতির কথার বাইরে কিছু করতে পারি না। ইউএনওর কাছে গেছে, থানায় গেছে। আমি নাকি দুর্ব্যবহার করছি। ইউএনও তাকে ধমকাইয়া বের করে দিছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরকোটা স্কুল এন্ড কলেজের সভাপতি নাছরিন আক্তার জানান, বিষয়টি আমার জানা নেই। আর জান্নাতুল ফেরদৌস বা তার পরিবারের কোনো সদস্য আমার কার্যালয়ে আসেনি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, বিষয়টি দুঃখজনক। অনলাইনে ফরম পূরণের সময় শেষ। প্রতিষ্ঠান প্রধান আন্তরিক হলে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এবছর পরীক্ষা দিতে পারবে, তার শিক্ষাবর্ষ নষ্ট হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...