প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:23 AM
জাতীয়ভাবে কুমিল্লায় পালিত হলো নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
অশোক বড়ুয়া
উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী কুমিল্লায় চতুর্থবারের মতো জাতীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায়, জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন করা হয়।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নজরুল গবেষক-লেখক ও শিল্পীদের সম্মাননা প্রদান, ‘২৪-এর গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা এবং মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নূর মো: বশীর আহমদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
‘২৪-এর গণঅভ্যুত্থান ও কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এবং বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোঃ আজম।
পরে জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের শিল্পীবৃন্দ এবং দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে লেখক, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...