প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:26 AM
কুমিল্লা ক্লাবে স্নুকার টুর্ণামেন্ট উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা ক্লাবে ঈদ কাপ স্নুকার টুর্নামেন্ট শুরু হয়েছে। এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হোসেন শাকিল, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক মোঃ ওমর ফারুক শাহীন। স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্টের স্পন্সর ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু। এ টুর্নামেন্টে দুইটি গ্রুপে নকআউট ভিত্তিতে ক্লাবের মোট ২০জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ৪ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়গণ হচ্ছেন- ডাঃ মোঃ লিয়াকত আলী খান, হোসাইন মাহমুদ কামরুল, ফয়সাল বারী মজুমদার মুকুল, প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, হাসান মোর্শেদ, মেহেদী হোসেন শাকিল, আলহাজ¦ মোঃ কাউসার খান, আহমেদ মাহির শাহরিয়ার, এডভোকেট আতিকুর রহমান আব্বাসী, মোঃ আতিকুল ইসলাম, সাদাত হোসেন সানি, মাহাবুব আলম বাবু, পঙ্কজ কুমার সাহা, মোহাম্মদ জহিরুল হক জেন্টু, এনামুল করিম, মোঃ তারিক ওবাইদুল্লাহ, মোঃ জহিরুল ইসলাম রিপন, জোবায়দুল হক জুয়েল, আলী হায়দার খান কাবুল, ডাঃ ইমরান হামিদ শান্তু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিবুস সামাদ মহি, কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, ক্লাব সদস্য এডভোকেট মোঃ আবুল কাউছার ভূইয়া ও মোঃ আশিকুর রহমান রানাসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...